সংবাদ শিরোনাম:

নলছিটিতে ধর্ষণ চেষ্টাকারী বিদ্যালয়ের দপ্তরির বিচারের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:20:17 pm, Tuesday, 27 August 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

নলছিটি প্রতিনিধি॥  ঝালকাঠির নলছিটিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মিরাজুর রহমান মিরাজের বিচারের দাবিতে নলছিটিতে মানববন্ধন কিরা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১টায় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাবকরা এ মানববন্ধনের আয়োজন করে। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিবাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। তারা অভিযুক্ত দপ্তরি মিরাজের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- স্থানীয় লাভলু হাওলাদার, প্রিয়াহাম, নাছিমা বেগম ও ভিকটিম ওই স্কুল ছাত্রীর বাবা। এ ব্যাপারে বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে দোষী মিরাজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

প্রসঙ্গত, গত বুধবার সকাল ১১টার দিকে ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয়ের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল কয়েকজন শিক্ষার্থী।

বিদ্যালয়ের দুই শিক্ষক ছিলেন দুটি ক্লাসে পাঠদানে ব্যস্ত। এ সুযোগে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মিরাজুর রহমান মিরাজ দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে লাইব্রেরিতে ডেকে এনে ধর্ষণচেষ্টা করে। শিশুটি চিৎকার দিয়ে কৌশলে তার কাছ থেকে দৌড়ে পালিয়ে যায়।

বাড়িতে গিয়ে বিষয়টি সে তার বাবা মাকে জানায়। স্থানীয় লোকজন ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দুপুরে বিদ্যালয়ে এসে ওই ছাত্রীর বক্তব্য শুনে দপ্তরিকে আটক করে। এ ঘটনায় নলছিটি একটি মামলা দায়েরের পর আটককৃত দপ্তরি মিরাজকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে ধর্ষণ চেষ্টাকারী বিদ্যালয়ের দপ্তরির বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : 09:20:17 pm, Tuesday, 27 August 2019