সংবাদ শিরোনাম:

জলবায়ু পরিবর্তনে করণীয় নিয়ে ভোলায় তারুণ্যের সংলাপ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:16:38 pm, Monday, 26 August 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥  ভোলায় জলবায়ু পরিবর্তন ও দুযোর্গের প্রভাব মোকাবেলায় তারুণ্যের করণীয় বিষয়ক তারুণ্যের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে সামাজিক সংগঠন ইযুথ পাওয়ার ইন বাংলাদেশের আয়োজনে জেলা পরিষদের হল রুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

ইউনিসেফের সহায়তায় সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আজিজুল ইসলাম। ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী আদিল হোসেনের সঞ্জালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইউনিসেফের জলবায়ু পরিবর্তন বিষয়ক সেলের কনসালটেন্ট আসিফ চৌধুরি। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও কলেজের প্রায় অর্ধশতাধিক তরুণ-তরুণী অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

সংলাপ বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন সমস্যা বর্তমানে ভয়াবহ রুপ ধারণ করেছে। যার ক্ষতিকর প্রভাবগুলো ইতোমধ্যে আমাদের সমস্যার সম্মুখিন করছে। নদী ভাঙন,ঘূর্ণিঝড় ও লবনাক্ততার পরিমাণ অনেক বেড়ে গেছে। এর জন্য আমাদের সচেতন হতে হবে। জলবায়ু পরিবর্তন রোধ করতে হবে।

বক্তরা আরও বলেন, তরুণরা যদি নিজে সচেতন হয় ও সবাইকে সচেতন করে তাহলে বৈশ্বিক উন্নয়নসহ পরিবেশের ক্ষতিকারক বিষয়য়ের পরিমাণ অনেক কমে যাবে। এর জন্য তরুণদের জলবায়ু পরিবর্তন ও দুযোর্গের প্রভাব মোকাবেলায় তারুণ্যের এগিয়ে আসতে হবে বলে জানান। এ সময় তরুণরা প্লাস্টিক বন্ধ করার জন্য এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় তরুণদের মধ্যে থেকে বক্তব্য রাখেন- রিদয়, শাহাদাত, তরিকুল ইসলাম, প্রিন্স সাদ্দাম, নোমান, গোপাল, দিপু, আইরিন, বর্ষা, হোসেন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জলবায়ু পরিবর্তনে করণীয় নিয়ে ভোলায় তারুণ্যের সংলাপ

প্রকাশের সময় : 10:16:38 pm, Monday, 26 August 2019