ইয়াবাসহ ছাত্রলীগের সম্পাদক মিঠু গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




ইয়াবাসহ ছাত্রলীগের সম্পাদক মিঠু গ্রেফতার

ইয়াবাসহ ছাত্রলীগের সম্পাদক মিঠু গ্রেফতার




উজিরপুর প্রতিনিধি:উজিরপুরে ইয়াবাসহ ছাত্রলীগের এক নেতা ও তার সহযোগি স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। আটককৃত ছাত্রলীগ নেতা হচ্ছেন আব্দুর রহমান মিঠু ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান। তারা দুজনেই জল্লা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু’র ঘনিষ্ঠ সহচর।

মিঠু বর্তমানে জল্লা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদকের দ্বায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসার অভিযোগ। মাদকসহ আটকের ঘটনায় দুজনের বিরুদ্ধে ৩১ আগষ্ট শুক্রবার উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানাগেছে, ৩০ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে শোলক ইউনিয়নের ধামুড়া মাহামুদিয়া দাখিল মাদ্রাসার সামনে মাদক বিক্রির চালান আসার সংবাদে ধামুড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ হুমায়ুন কবিরের নির্দেশে পুলিশ সদস্যরা অভিযান চালায়।

এসময় ছাত্রলীগ নেতা আব্দুর রহমান মিঠু ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমানকে আটক করে। মিঠু’র কাছ থেকে ইয়াবা ও মিজানুর রহমানের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক শেখ ফরিদ ঘটনাস্থলে গিয়ে আটককৃত দুজনকে থানায় নিয়ে যান।

শুক্রবার সকালে এসআই ফরিদ শেখ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

এতে উল্লেখ করা হয় মিঠু’র নিকট ৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মিজানুর রহমানের কাছে ৮ গ্রাম গাঁজা পাওয়া যায়। অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার রাতে মিঠু ও মিজানের কাছে বিপুল পরিমান ইয়াবা পাওয়া যায়। কিন্তু মামলায় উল্লেখ করা হয়েছে মাত্র ৩ পিস ইয়াবা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করেন, মিঠু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং জল্লা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু’র ঘনিষ্ঠ ক্যাডার।

রহস্যজনক কারনে মাদক সংখ্যা কম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে প্রভাবশালী মহলের ইশারায়।

ধামুড়া ক্যাম্প ইনচার্জ এস আই হুমায়ুন কবির জানিয়েছেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবা ও ৮ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ওই দুই ব্যক্তির কাছ থেকে।

উজিরপুর থানার এসআই ফরিদ শেখ জানিয়েছেন, যতগুলো ইয়াবা পাওয়া গেছে সেইগুলো উল্লেখ করেই তিনি মামলা দায়ের করেছেন।

উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানিয়েছেন, ৩ পিস ইয়াবা সহ আব্দুর রহমান মিঠু ও ৮ গ্রাম গাঁজা সহ মিজানুর রহমানকে আটক করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD