সংবাদ শিরোনাম:

বিয়ের গেটে টাকার জন্য বরের মাথা ফাটিয়ে দিলো কনেপক্ষ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:12:43 am, Friday, 23 August 2019
  • 18 সংবাদটি দেখা হয়েছে

অনলাইনর ডেস্ক:  রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নে বিয়ে বাড়িতে টাকার জন্য বরের মাথা ফাটিয়ে দিলো কনেপক্ষের লোকজন। বুধবার (২১ আগস্ট) রাতে উপজেলার মধুপুর ইউপির বাওচন্ডি সাকোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় গুরুতর আহত হয় বর সাহান বাদশাহসহ বেশ কয়েকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও অবরুদ্ধ অবস্থা থেকে বরের বাবা মহুবুল ইসলামকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে বরপক্ষ।

জানা যায়, উপজেলার মধুপুর ইউপির কাজিপাড়া গ্রামের মহুবুল ইসলামের ছেলে সাহান বাদশাহর সঙ্গে সাকোয়াপাড়া গ্রামের আইয়ুব আলির মেয়ে আয়েশা খাতুনের বিয়ে হয়। গত বুধবার ছিল কনে বিদায়ের অনুষ্ঠান। ছেলেপক্ষ মেয়ের বাড়িতে কনে আনতে গেলে গেটে টাকা দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মেয়েপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে ছেলেপক্ষের ওপর হামলা করে। এতে বর সাহান বাদশাহর মাথা ফেটে যায়।

আহত অবস্থায় তাদের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সাহান বাদশাহকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।বদরগঞ্জ থানা পুলিশের ওসি আরিফ আলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিয়ের গেটে টাকার জন্য বরের মাথা ফাটিয়ে দিলো কনেপক্ষ

প্রকাশের সময় : 02:12:43 am, Friday, 23 August 2019