রুটি-কলা-জুস খাওয়ানোর পর বের হলো ৩৫ লাখ টাকার সোনা Latest Update News of Bangladesh

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু সৌদি আরব থেকে তেলবাহী জাহাজ আসছে, পুনরায় চালু হচ্ছে ইআরএল হামলাকারী একাই জড়িত, ইরানের সংযোগ নেই: ট্রাম্প অবকাঠামো উন্নয়ন অগ্রাধিকার, আজ বসছে সরকারের দ্বিতীয় একনেক সভা এনজিও কর্মীদের বিরুদ্ধে গর্ভবতী নারীকে মারধরের অভিযোগ নতুন বাসভাড়া প্রকাশ, মহানগর ও দূরপাল্লায় পরিবর্তন বরিশালে প্রশাসনিক সমন্বয়ের অভাবে যাত্রীদের চরম ভোগান্তি




রুটি-কলা-জুস খাওয়ানোর পর বের হলো ৩৫ লাখ টাকার সোনা

রুটি-কলা-জুস খাওয়ানোর পর বের হলো ৩৫ লাখ টাকার সোনা




স্টাফ রিপোর্টার:বৃহস্পতিবার দিবাগত রাতে সাড়ে ১২টায় দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের EK-584 নম্বর ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে আসে। গোয়েন্দাদের কাছে তথ্য ছিল এ ফ্লাইটে চোরাপথে সোনা আসতে পারে। তাই অবস্থান নেন শুল্ক গোয়েন্দা দল। তারা নেমে আসা যাত্রীদের গতিবিধি লক্ষ্য করছিলেন। নেমে আসলেন যাত্রী সালাউদ্দিনও।

অস্বাভবিক আচরণ দেখে যাত্রী সালাউদ্দিনকে সন্দেহ হলো তাদের। ডেকে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সোনা নিয়ে আসার বিষয়টি অস্বীকার করেন তিনি। আটকের পর সুনিশ্চিত তথ্য থাকার পরেও জিজ্ঞাসাবাদে যাত্রী স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। গোপন তথ্য ও যাত্রীর শারীরিক লক্ষনাদিতে স্পষ্ট হয় স্বর্ণ বহনের বিষয়টি।

এরপর নেয়া হয় বিশেষ ব্যবস্থা। রুটি, কলা, জুস ও পানি খাইয়ে তাকে ব্যায়াম করানো হয়। একপর্যায়ে তার পায়ুপথে সোনার বার ও গয়না থাকার কথা স্বীকার করেন। বের করে আনা হয় ৫৬৪ গ্রাম স্বর্ণ। যার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক শহীদুল ইসলাম বলেন, বিশেষ কায়দায় ব্যায়াম করিয়ে, রুটি, কলা, জুস ও পানি খাইয়ে শুল্ক গোয়েন্দা দল সালাউদ্দিনের পায়ুপথ থেকে চারটি সোনার বার ও গয়না বের করিয়ে আনেন। জব্দ করা সোনার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা । ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD