বরিশালে ডাকাতির মালামালসহ গ্রেফতার ৮ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ডাকাতির মালামালসহ গ্রেফতার ৮

বরিশালে ডাকাতির মালামালসহ গ্রেফতার ৮




নিজস্ব প্রতিনিধি॥  বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া এলাকায় একটি দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন অভিযুক্ত ডাকাতসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, গত ১০ জুলাই দিবাগত রাতে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানাধীন টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ধোপাকাঠি এলাকার সৈয়দ মোস্তফা কামালের (হুমায়ুন মীর) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়। দুর্বৃত্তরা ওই বাড়ির সকলকে জিম্মি করে কয়েক লাখ টাকার মালামাল লুট করে।

এ ঘটনায় দায়ের হওয়া মামলার রহস্য উদঘাটনের দায়িত্ব দেওয়া হয় মেট্রোপলিটন সহকারী পুলিশ কমিশনার (বন্দর) শাহেদ আহমেদ চৌধুরী।

তিনি তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ওই ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সকলেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD