সংবাদ শিরোনাম:

নলছিটিতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দপ্তরি আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:37:04 pm, Wednesday, 21 August 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠির নলছিটিতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মিরাজুর রহমান মিরাজকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নির্যাতিত ছাত্রীর পরিবার জানায়, সকাল ১১টার দিকে ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয়ের আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিল কয়েকজন শিক্ষার্থী। এ সময় বিদ্যালয়ের দুই শিক্ষক ছিলেন দুটি ক্লাসে পাঠদানে ব্যস্ত। এই সুযোগে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মিরাজুর রহমান মিরাজ দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে লাইব্রেরিতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় শিশুটি চিৎকার দিয়ে কৌশলে তার কাছ থেকে দৌড়ে পালিয়ে যায়। বাড়িতে গিয়ে বিষয়টি সে তার বাবা-মাকে জানায়।

এ ব্যাপারে নলছিটির মোল্লারহাট পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আহছাফ জানান, ঘটনাটি স্থানীয় লোকজন জানতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ দুপুরে বিদ্যালয়ে গিয়ে ওই ছাত্রীর বক্তব্য শুনে দপ্তরিকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দপ্তরি আটক

প্রকাশের সময় : 07:37:04 pm, Wednesday, 21 August 2019