ভারতে পাচার হওয়া বরিশালের মুন্নিসহ ৭জন ফিরে এলো নিজ দেশে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভারতে পাচার হওয়া বরিশালের মুন্নিসহ ৭জন ফিরে এলো নিজ দেশে

ভারতে পাচার হওয়া বরিশালের মুন্নিসহ ৭জন ফিরে এলো নিজ দেশে




অনলাইন ডেস্ক: ভারতে পাচার হওয়া ৭ বাংলাদেশী নারী ও দুই শিশুকে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছেন ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করা হয়।

ফেরত আসা বাংলাদেশীরা হলেন ঠাকুরগাও জেলার মিম আক্তার (১৭), মনি আক্তার (১৯), রুবিনা খাতুন (১৮), রিনা বেগম (১৬), মুক্তা আক্তার (১৯), বরিশাল জেলার মুন্নি আক্তার (২২), ইতি খাতুন (১৮) ও দুই জন শিশু।

ফিরে আসা কিশোরীদের কাছ থেকে জানা গেছে, ভালো কাজের কথা বলে তাদের বিভিন্ন সীমান্ত পথে দালালেরা ভারতে পাচার করেছিলো দুই বছর আগে। এরপর সেদেশের পুলিশের কাছে আটক হয়ে তারা কলকাতার হাওড়া লিলুয়া হোম নামে একটি শেল্টার হোমে কাটায় দুই বছর।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল বাশার বলেন, ‘এরা দালালদের খপ্পরে পড়ে ভারতে পাচার হয়ে দুই বছর পর দেশে ফেরত এসেছে। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে তারা দেশে ফেরত আসে।’

যশোর রাইটস নামে একটি বেসরকারী এনজিও প্রতিষ্ঠান ফেরত আসাদের গ্রহন করেন। ওই এনজিওর যশোর জেলা কোয়ার্ডিনেটর তৌফিকুজ্জামান বলেন, ‘বেনাপোল ইমিগ্রেশন ও পোর্ট থানার কাজের আনুষ্ঠানিকতা শেষ করে যশোর রাইটসের অফিসে নেওয়া হবে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD