জন্মাষ্টমী উপলক্ষে নগরীতে পুলিশের মতবিনিময় সভা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জন্মাষ্টমী উপলক্ষে নগরীতে পুলিশের মতবিনিময় সভা

জন্মাষ্টমী উপলক্ষে নগরীতে পুলিশের মতবিনিময় সভা




নিজস্ব প্রতিনিধি॥  আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১টায় পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষেদের সভাপতি রাখাল চন্দ্র দে, জন্মাষ্টমী শোভাযাত্রা উদযাপন পরিষদের আহ্বায়ক মৃনাল কান্তি সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নারু প্রমুখ।এছাড়াও সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতারাও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন বক্তার মতামতের ওপর ভিত্তি করে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন বলেন, নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি চেক পোস্ট বসানো হবে। বিভিন্ন যানবাহনসহ কাউকে সন্দেহভাজন মনে হলে তল্লাশি করা হবে। এর মাধ্যমে সবাইকে সতর্ক করা হবে। নগরের হোটেল ও ছাত্রাবাসগুলোতেও বিশেষ অভিযান চালোনো হবে।নির্বিঘ্নে জন্মাষ্টমী উৎসব পালন করতে সব ধরনের ব্যবস্থাই করা হবে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD