সংবাদ শিরোনাম:

নলছিটিতে বিধবা নারীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:07:00 pm, Tuesday, 20 August 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

নলছিটি প্রতিনিধি॥  ঝালকাঠির নলছিটি উপজেলার অনুরাগ গ্রামে রহিমা বেগম (৪৭) নামে এক বিধবা নারীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।সোমবার (১৯ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত নারী ওই গ্রামের মৃত মো. এস্কেন্দার মৃধার স্ত্রী।

স্থানীয়রা জানান, আহত রহিমা বেগম একাই বাড়িতে থাকতেন। তার দুই ছেলে কেউ বাড়িতে ছিলেন না। ওই দিন রাত ১টার দিকে পার্শ্ববর্তী বাড়ির লোকজন তার গোঙানির শব্দ শুনতে পায়। তারা সেখানে গিয়ে ঘরের দরজা খোলা এবং রহিমা বেগমকে রক্তাক্ত শরীরে অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন।

তার সারা শরীরে তখন কুপিয়ে জখমের চিহ্ন দেখা যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নলছিটি পৌরসভার ওই ইউনিটের কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন লাভলু জানান, রাত ১টার দিকে খবর পেয়ে পুলিশসহ ওই বাড়িতে গিয়ে রহিমা বেগমকে রক্তাক্ত অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখতে পাই।

রাতেই তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় আজ তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বা তার সঙ্গে কী ঘটেছে তা জানা যায়নি।

নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে বিধবা নারীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশের সময় : 05:07:00 pm, Tuesday, 20 August 2019