সংবাদ শিরোনাম:

নলছিটিতে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:54:44 pm, Saturday, 17 August 2019
  • 11 সংবাদটি দেখা হয়েছে

জেলা প্রতিনিধি,ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. রানা (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার গোচরা গ্রামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় রাতেই আহত যুবকের ভাই মো. শরিফুল ইসলাম নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আহত রানা উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের গোচরা গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে। তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আহত যুবকের পরিবারের সঙ্গে একই গ্রামের আব্দুর রব বাদশার সঙ্গে বিরোধ চলছিল।

এর জের ধরে শুক্রবার সন্ধ্যার পর গোচরা মল্লিক বাড়ির সামনে রব বাদশার তিন ছেলে মো. সোলায়মান হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন ও মো. আলমগীর হোসেন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে রানার ওপর হামলা করেন। এতে রানা গুরুতর আহত হন। পরে আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা নলছিটি থানার এএসআই মেহেদী হাসান বলেন, এ ঘটনায় আহতের ভাই শরিফুল ইসলাম বাদি হয়ে শুক্রবার রাতে থানায় একটি অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

প্রকাশের সময় : 04:54:44 pm, Saturday, 17 August 2019