সংবাদ শিরোনাম:

নলছিটিতে বাগানে নিয়ে তরুণীকে ধর্ষণ,গ্রেফতার ১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:38:52 pm, Friday, 16 August 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠির নলছিটিতে এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাগর সরদার (২৫) নামের অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার কাপরকাঠি গ্রামের একটি দিঘির পাশে নির্জন বাগানে এ ঘটনা ঘটে। সাগর হাওলাদার উপজেলার সুবিদপুর ইউনিয়নের ভোজপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

পুলিশ ও নির্যাতিতার পরিবার জানায়, রাতে বাসার সামনে থেকে সাগর ও তার এক সহযোগী মেয়েটিকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে একটি বাগানের মধ্যে তাকে ধর্ষণ করে সাগর। মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা এসে সাগরকে আটক করে। এ সময় তার সহযোগী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার এবং সাগরকে গ্রেফতার করে। রাতেই মেয়েটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন।

নির্যাতিতর বাবা অভিযোগ করেন, রাতে বাসার সামনে বের হলে পূর্ব থেকে অপেক্ষমাণ সাগর ও তার এক সহযোগী আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে র্ধষণ করে। আমার মেয়ে খুবই অসুস্থ। তাকে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল নিয়ে যাওয়া হয়েছে।

নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, ভিকটিমের বাড়ি থেকে ঘটনাস্থল পাঁচ কিলোমিটার দূরে মোটরসাইকেলে করে নিয়ে যায়। ধর্ষণের ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। ভিকটিমের চিকিৎসার জন্য রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। সাগরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে বাগানে নিয়ে তরুণীকে ধর্ষণ,গ্রেফতার ১

প্রকাশের সময় : 05:38:52 pm, Friday, 16 August 2019