সংবাদ শিরোনাম:

জাতীয় শোক দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির মিলাদ মাহফিল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:09:43 am, Friday, 16 August 2019
  • 22 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:  বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বৃহস্পতিবার (১৫ আগস্ট) আসরের নামাজের পর বঙ্গভবনের দরবার হলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

মিলাদের পর বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধু ও ৭৫’র ১৫ আগস্ট শহীদ তাঁর পরিবারের অন্যান্য সদস্য এবং ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

রাষ্ট্রপতি ও মিলাদে অংশগ্রহণকারি অন্যান্যরা দরবার হলে আসরের নামাজ আদায় করেন। মিলাদ ও দোয়া মাহফিলে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, রাষ্ট্রপতির সচিবগণ, সামরিক ও বেসামরিক কর্মকতাবৃন্দসহ বঙ্গভবনের বিভিন্ন পর্যায়ের কর্মচারিরা অংশ নেন। বঙ্গভবন জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সাইফুল কবির মিলাদ মাহফিল পরিচালনা করেন।

এর আগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় দরবার হলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়।

রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া এতে আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর ওপর স্বরচিত পাঠ করেন। আলোচনায় আরও অংশ নেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সহকারি সামরিক সচিব বিগ্রেডিয়ার জেনারেল কাজী ইফ্‌তেখার-উল-আলম ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জাতীয় শোক দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির মিলাদ মাহফিল

প্রকাশের সময় : 01:09:43 am, Friday, 16 August 2019