সংবাদ শিরোনাম:

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:36:29 pm, Thursday, 15 August 2019
  • 18 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:  জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এর আগে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা যান বনানী কবরস্থানে। সেখানে জাতির পিতার পরিবার সদস্য ও অন্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে মোনাজাত ও মিলাদে অংশ নেন তারা।

এরপর টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

বিকেলে বঙ্গবন্ধু ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানেও প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে।অন্যদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গভবনের দোয়া মাহফিলে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশের সময় : 12:36:29 pm, Thursday, 15 August 2019