সংবাদ শিরোনাম:

নলছিটির সিয়াম বরিশালে মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:24:11 pm, Tuesday, 13 August 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥  বরিশাল নগরের কাউনিয়ায় পানিতে ডুবে আট বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।শিশুর বাবা ও তার পরিবার এটিকে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করেছেন। তবে তার মা বলছেন দুর্ঘটনা।

আর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৩ আগষ্ট) দুপুরে শিশুটির মরদেহের ময়নাতদন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে করা হয়েছে।এর আগে সোমবার (১২ আগস্ট) ঈদের দিন সন্ধ্যার দিকে নগরের উত্তর কাউনিয়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

রহস্যজনকভাবে মৃত্যু হওয়া শিশু আব্দুল্লাহ সিয়াম ঝালকাঠির নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের আতাহার আলী খানের ছেলে। সিয়াম উত্তর কাউনিয়ায় তার গৃহপরিচারিকা মা আসমা বেগমের সাথে থাকতো।সিয়ামের খালা মনি আক্তার জানান, দাম্পত্ত কলোহের কারনে আতাহার আলী খানের সাথে আসমা বেগমের বিবাহ বিচ্ছেদ হয়। পরে আসমা তার ছোট ছেলে সিয়ামকে নিয়ে ফারুক নামের এক ব্যক্তিকে বিয়ে করে কাউনিয়ায় এলাকায় বসবাস করে আসছিলো।

খালা মনি আক্তার বলেন, সোমবার ঘটনার সময় সিয়াম সহ স্থানীয় তিন শিশু বাড়ের পার্শ্ববর্তী পুকুরে গোসল করছিলো। একটু পরেই অপর দুই শিশু এসে সিয়াম পানিতে ডুবে যাওয়ার কথা জানায়। তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আমি সহ কয়েকজন পুকুরে ডুবিয়ে সিয়ামকে উদ্ধার করি। ততক্ষনে সিয়ামের মৃত্যু হয়।

তবে সিয়ামের বাবা আতাহার আলী খান অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার সাবেক স্ত্রীর স্বামী ফারুক পানিতে চুবিয়ে হত্যা করেছে সিয়ামকে। যার সাথে সিয়ামের মাও জড়িত বলে অভিযোগ তার। এই ঘটনায় আইনী সহায়তার দাবী করেন তিনি।

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কবির জানান, প্রাথমিকভাবে শিশুটির মৃত্যু নিয়ে পাল্টা পাল্টি বক্তব্য পাওয়া গেছে। তাই মৃত্যুর কারণ নিশ্চিত হতে মঙ্গলবার (১৩ আগস্ট) শিশুটির ময়না তদন্ত করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটির সিয়াম বরিশালে মৃত্যু

প্রকাশের সময় : 07:24:11 pm, Tuesday, 13 August 2019