সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে ছাত্রলীগ নেতার গাড়িতে ইয়াবা, সহযোগী আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:46:16 am, Thursday, 30 August 2018
  • 101 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামিমের মোটরসাইকেল থেকে ১০ পিস ইয়াবাসহ ৪নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাইফুলকে (২২) আটক করেছে পুলিশ।

বুধবার রাত ৯টার দিকে কুলকাঠি ইউনিয়ন পরিষদ বাজারের শাহ আলমের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাইফুল কুলকাঠি ইউনিয়নের পশ্চিম পাওতা গ্রামের শের আলীর পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার এসআই আজিজ, এএসআই জসিম, কুহিন আহম্মদ শিপন ও মেহেদি হাসানসহ পুলিশের একটি টিম কুলকাঠি ইউনিয়ন পরিষদ বাজারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামিমের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোটরসাইকেলের সিটের নিচে তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা উদ্ধার করে মোটরসাইকেলসহ সাইফুলকে থানায় নিয়ে আসে পুলিশ।

এ ব্যাপারে নলছিটি থানার এএসআই জসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুলকাঠিতে অভিযান চালিয়ে ৪নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাইফুলকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার সাথে থাকা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত মোটরসাইকেল ও ইয়াবা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামিমের বলে জানিয়েছেন তিনি। আটককৃত সাইফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছেন এএসআই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে ছাত্রলীগ নেতার গাড়িতে ইয়াবা, সহযোগী আটক

প্রকাশের সময় : 04:46:16 am, Thursday, 30 August 2018