বরিশালসহ কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালসহ কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা

বরিশালসহ কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা




অনলাইন ডেস্ক:  ঈদের দিন বৃষ্টি হতে পারে বলে আগেই বলা হয়েছিল আবহাওয়ার পূর্বাভাসে। আর তারই ধারবাহিকতায় সোমবার (১২ আগস্ট) সকালে দেশের কিছু কিছু স্থানে ইতোমধ্যে বৃষ্টি হয়েছে। আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১২ আগস্ট) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া পূর্বাভাসে এমটাই বলা হয়েছিলো, এছাড়া রাজধানী ঢাকা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপের কারণে মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্যান্য অঞ্চলে মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।

অন্যদিকে ঢাকা ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায়ও মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

তাপ প্রবাহ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, তেতুলিয়া, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চল এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে যে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তা কিছু কিছু জায়গায় অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।এছাড়াও সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD