প্রকাশিত সংবাদের প্রতিবাদ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ




বাবুগঞ্জ প্রতিনিধি ॥  গত ৮ আগষ্ট বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা বরিশাল ক্রাইম নিউজ এবং গতকাল ৯ আগষ্ট বরিশাল থেকে প্রকাশিত দৈনিক পরিবর্তন প্রত্রিকায় “বাবুগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের স্বীকার তিন প্রতারক” শিরোনামে প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আদৌ সত্য নয়।

একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে চক্রান্তমূলক ওই সংবাদ প্রকাশ করিয়েছে যার সাথে বাস্তবের কোন মিল নেই। গত ৬ আগষ্ট রাত ১১টার দিকে আমার গোডাউনের সীমানার মূল ফটক দিয়ে কেউ ভিতরে প্রবেশ করেছে মর্মে আমাকে স্থানীয়রা ফোনে জানালে আমি সংবাদ দাতাকে ফটকে তালা দিতে বলেছিলাম।

সে মোতাবেক রেজভি মুন্সি তালা লাগানোর পরে ঘটনাস্থলে লোকজন জড় হতে থাকে। সংবাদ পেয়ে সেখানে দু’জন সাংবাদিক উপস্থিত হয়ে আটককৃত মোনাসেফ নামে জনৈক ব্যক্তিকে দেখতে পেয়ে তার ছবি ধারন করে পুলিশে খবর জানায় যেখানে আমি উপস্থিত ছিলাম না।

পুলিশ এসে ফটকে তালা প্রদানকারি রেজভি মুন্সিকে আটক করে নিয়ে যায়। পরে ঘটনার বিস্তারিত শুনে থানার ওসি মাহাবুব উল আলম রেজভিকে ছেড়ে দেয়। অথচ একটি কুচক্রি মহল ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষে মিথ্যে তথ্য দিয়ে আমাকে হেয়প্রতিপন্ন করার লক্ষে ওই সংবাদ প্রকাশ করিয়েছে। আমি প্রকাশিত ওই সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

 

মোঃ রাশেদ খান সুমন
পূর্ব রহমতপুর
বাবুগঞ্জ,বরিশাল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD