বেড়িবাঁধ না থাকায় ঝালকাঠির নিম্নাঞ্চল প্লাবিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বেড়িবাঁধ না থাকায় ঝালকাঠির নিম্নাঞ্চল প্লাবিত

বেড়িবাঁধ না থাকায় ঝালকাঠির নিম্নাঞ্চল প্লাবিত




জেলা প্রতিনিধি॥  উজান থেকে নেমে আসা বন্যার পানি ও জোয়ারের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বুধবার সকাল থেকে নদীর পানি ঢুকতে শুরু করেছে বিভিন্ন এলাকায়।

কাঁঠালিয়া ও রাজাপুরে বেড়িবাঁধ না থাকায় বিষখালী নদীর পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত ও রাস্তাঘাট। পানি ছুঁই ছুঁই নদী তীরবর্তী বাসিন্দাদের বসতঘরও। পানিতে নলছিটির ষাইটপাকিয়া ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল করতে পারছে না।

পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শহর ও গ্রামের রাস্তাঘাটও তলিয়ে গেছে।

জেলার চার উপজেলার আমনের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। সুগন্ধা নদীর তীরবর্তী নলছিটি উপজেলার নাচনমহল, ভবানিপুর, হদুয়া, ইসলামপুর, তেতুলবাড়িয়া এবং বিষখালী তীরবর্তী রাজাপুরের বড়ইয়া, নিজামিয়া, কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া, আমুয়া, পাটিখালঘাটা গ্রামসহ ২০ গ্রাম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD