সংবাদ শিরোনাম:

দেশের পথে প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:40:20 am, Thursday, 8 August 2019
  • 23 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: সরকারি সফর শেষে লন্ডন থেকে দেশের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৬টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এসময় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে টেলিফোনে এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি আগামীকাল বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে গত ১৯ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে যান। সেখানে অবস্থানকালে তিনি ২০ জুলাই ইউরোপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন। এছাড়া লন্ডনে কমনওয়েলথ মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড এবং লর্ড আহমেদ অব উইম্বলডন পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে সফল অস্ত্রপচার সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : 01:40:20 am, Thursday, 8 August 2019