সংবাদ শিরোনাম:

ভোলায় রেডিও অপারেটরদের প্রশিক্ষনের সনদ বিতরন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:59:34 pm, Monday, 5 August 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি ॥  ভোলায় রিডিও অপারেটরদের ওয়্যারলেস পরিচালনা ও রক্ষনাবেক্ষন বিষয়ক ২ দিনের প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরন করা হয়েছে। সোমবার (৫আগষ্ট) ভোলা জেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষন কোর্স শেষ হয়। সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার্টিফিকেট বিতরন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন,ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) পরিচালক (অপারেশন) মো: নূর ইসলাম খান, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম, উপ-পরিচালক (অপারেশন) মো: হাসানুল আমিন, বেতার প্রকৌশলী মো: মহসিন, ট্যাকনিক্যাল অফিসার মো: মামুনুর রশিদ,বিডিআরসিএস সিনিয়র প্রোগ্রাম অফিসার মো: মনিরুল ইসলাম।

অনুষ্ঠানের সঞ্চালনা সিপিপি ভোলার উপ-পরিচালক মো: শাহাবুদ্দিন মিয়া। ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি)র উদ্দ্যেগে ও আমেরিকান রেড ক্রসের অর্থায়নে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হচ্ছে।

এতে ভোলা ও নোয়াখালী জেলার সিপিপির ৩২ জন ওয়্যারলেস অপারেটর এই প্রশিক্ষনে অংশ নিয়েছে।এই প্রশিক্ষনে ওয়্যারলেসে বিভিন্ন গ্রহন-প্রেরন সংক্রান্ত প্রশিক্ষন দেওয়া হবে। যাতে দুর্যোগকালীন সময়ে তারা সঠিক ভাবে বার্তা গ্রহন ও প্রেরন করতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,দুর্যোগে সকলকে সচেতন করার জন্য সিপিপি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সিপিপির সক্রিয় কার্যক্রমের কারনে দুর্যোগে ক্ষতির পরিমান দিন দিন কমে যাচ্ছে। তাই সিপিপির সদস্যদের আরো দক্ষ করে গড়ে তুলতে হবে যাতে দুর্যোগে সময় সব সময় সক্রিয় ভূমিকা রাখতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় রেডিও অপারেটরদের প্রশিক্ষনের সনদ বিতরন

প্রকাশের সময় : 11:59:34 pm, Monday, 5 August 2019