বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে কেদারপুর ইউনিয়নের মোল্লারহাট এলাকায় নদী ভাঙ্গুলীদের মাঝে খদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতাকাল শুক্রবার বিকেল ৫টায় বাবুগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে কেদারপুর ইউনিয়নের মোল্লারহাট এলাকায় সন্ধা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ বাবুল রাঢ়ী, তারেক রাঢ়ী,
সেলিম ঘরামী,জাকির মাঝী ও হাসন ভানুসহ ২৩টি পরিবারের মধ্যে পরিবার প্রতি ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ৩ কেজি পিয়াজ, ১ কেজি মশুর ডাল ও ২ লিটার খাবার তেলসহ ক্ষতির পরিমান অনুযায়ী শ্রেণিভেদে নগদ অর্থ বিতরণ করেছেন তারা। গতকাল দলটির পক্ষ থেকে বরিশাল ও বাবুগঞ্জ উপজেলা সমন্বয়ে ১০সদস্যের একটি প্রতিনিধি দল ওই ভাঙ্গন এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের মাঝে উল্লেখিত খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমীর জহির উদ্দিন মোঃ বাবর, বাবুগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, মোঃ রফিকুল ইসলাম,মাসুদুর রহমান, রুহুল আমিন, আলী হুসাইন,কালম বয়াতী প্রমূখ।
Reporter Name 












