ঝালকাঠির শ্রেষ্ঠ বিতার্কিক মাহমুদ শাওন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠির শ্রেষ্ঠ বিতার্কিক মাহমুদ শাওন

ঝালকাঠির শ্রেষ্ঠ বিতার্কিক মাহমুদ শাওন




জেলা প্রতিনিধি, ঝালকাঠি : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ঝালকাঠি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক হবার গৌরব অর্জন করেছেন ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র মাহমুদ শাওন। এ কৃতী শিক্ষার্থী নলছিটি উপজেলা শহরের খাসমহল এলাকার বাসিন্দা ও বিজিবির সার্জেন্ট মো. ইউসুফ আলী হাওলাদারের ছেলে।মাহমুদ শাওন গত মঙ্গলবার (৩০ জুলাই) ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর কাছ থেকে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।

এসময় জেলা শিক্ষা কর্মকর্তা মোহম্মদ ছিদ্দিকুর রহমান খান ও ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। এরপর গত শুক্রবার (২ আগস্ট) বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিযোগির পুরস্কার গ্রহণ করেন মাহমুদ শাওন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ও উপজেলামাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার আজিম তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।মাহমুদ শাওন জানায়, ‘পুরস্কার পাওয়ার পর খুবই ভালো লাগছে। উৎসাহটাও বেড়েছে। ভবিষ্যতের জন্য সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD