সংবাদ শিরোনাম:

নলছিটিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:45:25 pm, Thursday, 1 August 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, ঝালকাঠি :  ঝালকাঠির নলছিটিতে ১০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. মাছুদ খানকে (২৮) আটক করেছে পুলিশ। বুধবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নলছিটি-বারইকরণ খেয়াঘাট সড়কের মালিপুর গাজী বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাছুদ খান উপজেলার মালিপুর গ্রামের মো. লতিফ খানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানা পুলিশের একটি টিম উপজেলার মাটিভাঙ্গা বাজার সংলগ্ন মালিপুর গাজী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাছুদ খানকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, আটক মাছুদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময় : 01:45:25 pm, Thursday, 1 August 2019