সংবাদ শিরোনাম:

তজুমদ্দিনে দুদকের গণশুনানি, আসছেন মহাপরিচালক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:31:08 pm, Wednesday, 31 July 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥  ভোলার তজুমদ্দিনে আগামী ৪ আগস্ট গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের প্রেক্ষিতে গণশুনানি করবেন দুর্নীতি দমন কমিশন (তদন্ত-১) মহাপরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সমম্বিত জেলা কার্যালয় উপ-পরিচালক দেবব্রত মন্ডল।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অবঃ মোঃ ইউসুফ জানান, আগামী ৪ আগস্ট রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা অডিটরিয়ামে দুদক গণশুনানির আয়োজন করেছে। সরকারি অফিস গুলোতে সেবা গ্রহণকালে হয়রানি, দুর্নীতি বা কোন ধরনের ভোগান্তির শিকার হলে গণশুনানিতে অভিযোগ তুলে ধরতে হবে।

এ উপলক্ষে পোস্টার, লিপলেট ও মাইকিং করে প্রচারনা চলছে। তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম জানান, দুদকের গণশুনানি সফল করার জন্য সকল রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোলা জেলা প্রশাসক মহোদয় গণশুনানিতে উপস্থিত থাকবেন বলে জানান নির্বাহী কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

তজুমদ্দিনে দুদকের গণশুনানি, আসছেন মহাপরিচালক

প্রকাশের সময় : 07:31:08 pm, Wednesday, 31 July 2019