সংবাদ শিরোনাম:

অটোরিকশা খাদে পড়ে নলছিটিতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে দেড় মাসের শিশু নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:08:31 pm, Monday, 29 July 2019
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠির নলছিটিতে অটোরিকশা খাদে পড়ে মায়ের কোল থেকে ছিটকে সাজ্জাদ তাহা নামে দেড় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার ষাইটপাকিয়া বাজার-চাকলা সড়কের শহিদুল ইসলাম মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু সাজ্জাদ প্রেমহার গ্রামের জাহিদ জোমাদ্দারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, জাহিদ জোমাদ্দার বরিশাল সিটি করপোরেশনে চাকরি করেন। তিনি এবং তার স্ত্রী ছালমা বেগম শিশু সন্তানকে নিয়ে প্রেমহার প্রাথমিক বিদ্যালয়ের টিকা দিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। স্ত্রীর কোলে ছিল তাদের দেড় মাসের সন্তান সাজ্জাদ তাহা। এ সময় তাদের বহনকারী অটোরিকশাটি ষাইটপাকিয়া বাজার-চাকলা সড়ক দিয়ে যাওয়ার সময় খাদে পড়ে উল্টে যায়।

এতে মায়ের কোল থেকে শিশু সাজ্জাদ ছিটকে পড়ে আহত হয়। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সড়কটি খানাখন্দে ভরা থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

অটোরিকশা খাদে পড়ে নলছিটিতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে দেড় মাসের শিশু নিহত

প্রকাশের সময় : 07:08:31 pm, Monday, 29 July 2019