আগৈলঝাড়া সংবাদদাতা॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে দুই ডেঙ্গু রোগী সনাক্ত করেছেন চিকিৎসকেরা। তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত ইউএইচএএফপিও আবাসিক মেডিকেল অফিসার ডা. বখতিয়ার আল মামুন বলেন, ঢাকা থেকে জ্বর নিয়ে বড়কোঠা গ্রামের আলমগীর বেপারীর ছেলে মামুন বেপারী (২৫) ও গৈলা ইউনিয়নের হাওলা গ্রামের গৌরাঙ্গ হালদারের ছেলে অজয় হালদার (১৮) বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হয়।
ডা. বখতিয়ার আল মামুন তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছু পরিক্ষা দেন।ল্যাবরেটরী পরীক্ষায় তাদের দুই জনের শরীরেই ডেঙ্গু রোগ ধরা পরে। মামুন ও অজয়ের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় বৃহস্পতিবার দুপুরেই তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন ডা.বখতিয়ার আল মামুন।
Reporter Name 












