সংবাদ শিরোনাম:

নগরীর বাজাররোড হাটখোলা এলাকায় অভিযান :৮ টন পলিথিন জব্দ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:48:40 pm, Tuesday, 23 July 2019
  • 20 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥  নগরীর বাজাররোড হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক এবং একটি গোডাউন বোঝাই ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। র‌্যাবের একটি দল অভিযানে সহায়তা করে।

অভিযানের সময় গোডাউনের মালিক কিংবা ট্রাকের কাউকে আটক করতে পারেনি ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জব্দ হওয়া ট্রাক সরকারি ভাবে নিলামে বিক্রির কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নগরীর হাটখোলা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে ২ টন এবং একটি ট্রাক বোঝাই অবস্থায় আরও ৬ টন পলিথিন উদ্ধার করেন তারা।

গোডাউন এবং ট্রাকের কোন লোকজন না পাওয়ায় ভ্রাম্যমান আদালত গোডাউনটি সিলগালা করে দেয় এবং ট্রাকটি জব্দ করে। উদ্ধারকৃত পলিথিন ধংস করে দেয়ার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নগরীর বাজাররোড হাটখোলা এলাকায় অভিযান :৮ টন পলিথিন জব্দ

প্রকাশের সময় : 05:48:40 pm, Tuesday, 23 July 2019