সংবাদ শিরোনাম:

নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে ঘাট শ্রমিক মকবুল হোসেন নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:54:34 pm, Monday, 22 July 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥  বরিশাল নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম মকবুল হোসেন। আজ সোমবার দুপুর ২টার দিকে নগরীর রসুলপুর চর কলোনীতে এই ঘটনা ঘটে।

নিহত কমবুল হোসেন (৬১) বিসিসি’র ৯ কীর্তনখোলা নদী স্বর্ণালংকার রসুলপুর এলাকার বাসিন্দা মৃত কাশেম আলী’র ছেলে। তিনি বরিশাল নৌ বন্দরে ঘাট শ্রমিকের কাজ করতো।

নিহতের মেয়ে লিজা আক্তার জানান, দুপুরে প্রকৃতির ডাকে সাড়া দিতে তার বাবা বাথরুমে যায়। সেখানে থাকা বৈদ্যুতিক তারে হাত লাগলে মকবুল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রিফাত আহমেদ তাকে মৃত বলে ঘোষনা করেন।

এদিকে ঘটনার পরে স্বজনরা তার মৃত দেহ আইনি প্রক্রিয়া চাড়াই তড়িঘড়ি করে নিয়ে যায়। পরে কোতয়ালী মডেল থানা পুলিশের হস্তক্ষেপে লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে ঘাট শ্রমিক মকবুল হোসেন নিহত

প্রকাশের সময় : 07:54:34 pm, Monday, 22 July 2019