সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:23:51 pm, Sunday, 21 July 2019
  • 10 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি সংবাদদাতা॥   মার্কিন প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য পেশ এবং রাষ্ট্রদ্রোহিতা করার অভিযোগে প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা বিশ্বাসের বিরুদ্ধে ঝালকাঠির আদালতে নালিশি অভিযোগ দায়ের হয়েছে।

রোববার (২১ জুলাই) সকালে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগটি দায়ের করেন ঝালকাঠি শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ছবির হোসেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, আসামি প্রিয়া সাহা রাষ্ট্রবিরোধী অপরাধি। সরকারকে সার্বভৌমত্ব হতে বঞ্চিত করতে ষড়যন্ত্রে লিপ্ত। প্রিয়া সাহার বক্তব্য বাংলাদেশের আইনগত প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা, বিদ্বেষ ও বৈরিতায় উদ্রেক সৃষ্টিকারী।

মামলার আরও উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ উগ্রমৌলবাদ ও মৌলবাদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ দ্বারা বিশ্বে প্রশংসিত হয়েছে। সেখানে প্রিয়া সাহার উক্তিতে শ্রেণি বিশেষের মধ্যে আতংক সৃষ্টি, শান্তি ভঙ্গ এবং বিদেশিদের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষায় ক্ষতিকর। দণ্ডবিধির ১২১ (এ), ১২৪ (এ), ৫০৫ (এ) ধারায় প্রিয়া সাহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিসহ আইনগত ব্যবস্থা গ্রহণেরও আবেদন করা হয়েছে এ মামলায়।

বাদির আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ নাসির উদ্দিন কবির জানান, নালিশি অভিযোগটি বিচারক এএইচএম ইমরানুর রহমান আমলে নিয়েছেন। তবে এখন পর্যন্ত কোন আদেশ দেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

প্রকাশের সময় : 05:23:51 pm, Sunday, 21 July 2019