বেপরোয়া চালকের কারণে ডুবতে বসেছিল দুই লঞ্চ Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বেপরোয়া চালকের কারণে ডুবতে বসেছিল দুই লঞ্চ

বেপরোয়া চালকের কারণে ডুবতে বসেছিল দুই লঞ্চ




স্টাফ রিপোর্টার:বেপরোয়া চালকের কারণে ডুবতে বসেছিল দুই লঞ্চ।প্রতিযোগিতা করতে গিয়ে এ দুর্ঘটনার মুখোমুখি হয় দুই লঞ্চ।একটি লঞ্চ অপর লঞ্চের পাশ ঘেঁষে গেলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।ফলে অল্পের জন্য রক্ষা পেলেন দুই লঞ্চের ২ হাজারের অধিক যাত্রী।ঢাকা-পটুয়াখালী নৌরুটে চলাচলকারী কুয়াকাটা-২ ও ঢাকা-হাতিয়া নৌরুটে চলাচলকারী এমভি ফারহান-৪ লঞ্চের প্রতিযোগিতায় শনিবার ভোরে এ দুর্ঘটনার মুখোমুখি হন যাত্রীরা ঢাকা-হাতিয়া নৌরুটের এমভি ফারহান-৪ লঞ্চের যাত্রী আবুল কালাম বলেন,কুয়াকাটা-২ লঞ্চটি আমাদের লঞ্চটিকে কয়েকবার পাশ কাটাতে চেষ্টা করেছিল।

আমাদের লঞ্চটিও খুব দ্রুত চলছিল।একপর্যায়ে আরও গতি বাড়িয়ে কুয়াকাটা-২ লঞ্চটি আমাদের লঞ্চকে পেছনের ফেলার চেষ্টা করে।এ সময় অপরদিক থেকে আসা আরেকটি লঞ্চের মুখোমুখি পড়ে কুয়াকাটা-২ লঞ্চ। তখন যাত্রীরা চিৎকার করে ওঠেন।পরে কুয়াকাটা-২ লঞ্চটি আমাদের লঞ্চের সঙ্গে লেগে যায়।পাশাপাশি অপরদিক থেকে আসা লঞ্চটি পাশ কাটিয়ে চলে যায়।বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পান আমাদের লঞ্চের এক হাজারের অধিক যাত্রী।কুয়াকাটা-২ লঞ্চের সুপারভাইজার মো.আলী বলেন,আমাদের লঞ্চে এক হাজারের বেশি ছাত্রী ছিল।তেমন কোনো ঘটনা ঘটেনি।ঘাটে পৌঁছার আগে অপরদিক থেকে আসা লঞ্চকে সাইড দিতে গিয়ে পাশের একটি লঞ্চের সঙ্গে লেগে যাওয়ার উপক্রম হয়েছিল।

এতে যাত্রীরা হইচই করে ওঠেন।আমরা স্বাভাবিকভাবেই ঘাটে এসে পৌঁছেছি।কোনো দুর্ঘটনা ঘটেনি।লঞ্চযাত্রীদের অভিযোগ,লঞ্চগুলো আগে পৌঁছানোর অসুস্থ প্রতিযোগিতায় মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে।দুটি লঞ্চ পাশাপাশি চলার ক্ষেত্রে একে-অপরকে ধাক্কা দিয়ে আগে যাওয়ার প্রতিযোগিতায় নেমে যাত্রীদের বিপদের মুখে ঠেলে দেয়।বিআইডব্লিউটিএ’র কাছে অভিযোগ করলেও পরবর্তীতে লঞ্চ মালিকরা বৈঠক করে বিষয়টি সুরাহা করায় চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় না।অল্পতে পার পেয়ে যাওয়া বিলাসবহুল লঞ্চের মাস্টাররা পরবর্তীতে আরও বেপরোয়া হয়ে ওঠেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD