কাউনিয়ায় ৪৩ বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কাউনিয়ায় ৪৩ বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক

কাউনিয়ায় ৪৩ বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক




নিজস্ব প্রতিবেদক ॥  বরিশাল নগরীর কাউনিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৩ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। গত বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ৩নং ওয়ার্ডের মতাসার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ওই এলাকার আনিচুর রহমানের স্ত্রী হাসিনা বেগম (৫৫) ও টাটন সিকদারের স্ত্রী হেলেনা বেগম (৩৫)। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন। সূত্র জানায়, নগরীর ৩নং ওয়ার্ডের মতাসার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকালে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ওসি (তদন্ত) গোলাম কবির, এসআই হাবিবুর রহমান, এসআই জসিম উদ্দিন, এসআই গোবিন্দ, এএসআই ফিরোজ আলম, এএসআই মাহাবুব, এএসআই আঃ হালিম, এএসআই হুমায়ুন কবিরসহ পুলিশের একটি টিম ৩নং ওয়ার্ড ফরাজী বাড়ী হাসিনা বেগমের ঘরে অভিযান চালান। এ সময় হাসিনা বেগমের রান্না ঘরে তল্লাশি চালিয়ে ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের কাউনিয়া থানাধীন মতাসার এলাকায় ফরাজী বাড়ী হাসিনা বেগমের রান্নার ঘর থেকে ৪৩ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কাউনিয়া থানার এস আই মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে আটককৃত হাসিনা ও হেলেনা বেগম সহ ৪জনকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন যার নম্বর ২৫। তিনি বলেন, মামলার অপর দুই আসামী পলাতক রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD