সংবাদ শিরোনাম:

নিহত ট্রাফিক সার্জেন্ট কিবরিয়ার বাসায় দুর্ধর্ষ চুরি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:43:47 pm, Friday, 19 July 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥  ‘চোর না শোনে ধর্মের কাহিনী। এমন প্রবাদ বাক্যের আরো একবার প্রমান করলো দুর্বৃত্তরা। কাভার্ডভ্যানের চাপায় নিহত বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিজ সার্জেন্ট কিবরিয়াকে হারিয়ে স্বজরা যখন শোকে পাথর, ঠিক সেই সুযোগে তার ঘরে হানা দিয়েছে চোর চক্র।

ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমিড়া ভেঙে চুরি করে নিয়ে গেছে নগদ অর্থ, স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল। আজ শুক্রবার (১৯ জুলাই) জুমা নামাজের সময় নগরীর মুনসি গ্যারেজ এলাকায় কিবরিয়ার ভাড়া বাসার তালা ভঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে দুর্বুত্তরা।

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভুঁঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আকরাম হোসেন সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম জানান, নিহত সার্জেন্ট গোলাম কিবরিয়ার রূহের মাগফেরাত কামনায় তার নিজ বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালীতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এজন্য কিবরিয়ার স্ত্রী সার্জেন্ট মৌসমী সহ স্বজনরা সকলেই পটুয়াখালীর মির্জাগঞ্জে কিবরিয়ার বাড়িতে অবস্থান করছে। সেই সুযোগে মুন্সিগ্যারেজ এলাকায় তালা ভেঙে কিবরিয়ার ফ্লাট বাসায় প্রবেশ করে দুর্বৃত্তরা।

ওসি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে দেখতে পান কিবরিয়ার ঘরে প্রবেশের দরজায় যেটার সাথে তালা দেয়া হয় সিটকিনির সেই লকটি ভাঙা।

এছাড়া ঘরের মধ্যে আলমিড়া খোলা এবং ভেতরে থাকা সকল মালামাল তছনছ অবস্থায় পড়ে আছে। ধারনা করা হচ্ছে চোর চক্র ঘরে থাকা স্বর্ণালংকার সহ অর্থ সম্পদ সব নিয়ে গেছে। তবে কিবরিয়ার স্ত্রী সার্জেন্ট মৌসুমী না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না।

তাই তাকে খবর দেয়া হয়েছে। তাছাড়া এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা হবে বলে জানিয়েছেন ওসি নুরুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নিহত ট্রাফিক সার্জেন্ট কিবরিয়ার বাসায় দুর্ধর্ষ চুরি

প্রকাশের সময় : 04:43:47 pm, Friday, 19 July 2019