সংবাদ শিরোনাম:

স্ত্রীর তালাক নোটিশ পেয়ে দুধ দিয়ে স্বামীর গোসল !

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:21:03 pm, Tuesday, 16 July 2019
  • 37 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: মধুপুরে দেনমোহরের তিন লাখ টাকা পরিশোধ করতে হবে না জেনে খুশিতে তিন লিটার দুধে গোসল করেছে আলম নামের এক তালাকপ্রাপ্ত স্বামী।সে উপজেলার নবগঠিত বেরিবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের নয়ন মিয়ার ছেলে। রোববার (১৪ জুলাই) স্ত্রীর তালাকের নোটিশের কাগজ হাতে পেয়ে এ কাজ করে সে।

স্থানীয়রা জানায়, একই গ্রামের ১৫ বছরের এক কিশোরীর সাথে তার প্রেমের সম্পর্ক হয়। পরে বিষয়টি জানাজানি হলে ছেলের অভিভাবকরা বিয়েতে আপত্তি জানায়। এরপরেও তাদের মাঝে প্রেমের সম্পর্ক চলামান থাকায় এক বছর আগে মেয়ের পরিবার তিন লাখ টাকা দেনমোহর ধরে বিয়ে দেয়। বিয়ের কিছুদিন দাম্পত্য সম্পর্ক ভালোভাবেই চলছিলো।তবে ছেলেটি বেকার থাকায় দিন দিন দাম্পত্য সম্পর্কে নানা অশান্তি দেখা দেয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই কলহের সৃষ্টি হতো।

বেশ কয়েকবার বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়। ছেলের পরিবার দেনমোহরের টাকা পরিশোধে অসমর্থ হওয়ায় তালাকের পথেও যেতে পারছিল না কেউই। একপর্যায়ে মেয়েটি প্রায় ছয়মাস আগে আবার বাড়ী চলে গিয়ে স্বামীকে তালাকের নোটিশ পাঠায়।তালাকের কাগজ হাতে পেয়ে এবং তিন লাখ টাকার দায় থেকে মুক্তির আনন্দে দুধ দিয়ে গোসল করেছে আলম। গোসলের পরে তার পরিবার স্থানীয়দের মাঝে খিচুড়ি রান্না করে বিতরণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

স্ত্রীর তালাক নোটিশ পেয়ে দুধ দিয়ে স্বামীর গোসল !

প্রকাশের সময় : 01:21:03 pm, Tuesday, 16 July 2019