সংবাদ শিরোনাম:

বৃষ্টি থাকবে আরও ৩ দিন , ভূমিধসের শঙ্কা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:28:52 pm, Monday, 15 July 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরও ৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সাথে ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।সোমবার (১৫ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দেশে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে আজ (সোমবার) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।তিনি আরও জানান, আগামী ৩ দিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর ও কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বৃষ্টি থাকবে আরও ৩ দিন , ভূমিধসের শঙ্কা

প্রকাশের সময় : 06:28:52 pm, Monday, 15 July 2019