সংবাদ শিরোনাম:

রিফাত হত্যার আগের দিন মিন্নি আমাদের বাসায় এসেছিল- নয়ন বন্ডের মা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:48:16 pm, Saturday, 13 July 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥  বরগুনার রিফাত শরীফ হত্যার আগের দিন বন্দুকযুদ্ধে নিহত নয়ন বন্ডের বাসায় গিয়েছিলেন রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকী মিন্নি। এমন অভিযোগ করেছেন রিফাত হত্যার প্রধান আসামী নয়ন বন্ডের মা শাহিদা বেগম।

শনিবার (১৩ জুলাই) গণমাধ্যমকে নয়ন বন্ডের মা বলেন, আমার ছেলে তো মারাই গেছে। এখন আমার আর হারানোর কিছুই নেই। তাছাড়া মিথ্যা বলেও এখন আমার কোন লাভ নেই। মিন্নি ২৫ জুন (মঙ্গলবার) আমাদের বাসায় এসেছিল এবং আমার ছেলের সাথে দেখা করেছিল। তা প্রতিবেশীরাও দেখেছেন।

তিনি আরও বলেন, শুধু মঙ্গলবারই নয়, মিন্নি নিয়মিত আমাদের বাসায় আসত। রিফাত শরীফ মিন্নিকে মোটরবাইকে কলেজে নামিয়ে দিয়ে চলে গেলে সে আমাদের বাসায় চলে আসত। আবার কলেজ শেষ হওয়ার আগ মুহূর্তে চলে যেত’।

এ বিষয়ে মিন্নির বাবার মুঠোফোনে মিন্নিকে চাইলে তিনি জানান, মিন্নি অসুস্থ। গতকালকে তাকে ডাক্তার দেখানো হয়েছে। তাছাড়া মিন্নির সাথে কথা বলতে হলে জেলা পুলিশের অনুমতি লাগবে।

উল্লেখ্য যে, গত ২৬ জুন (বুধবার) প্রকাশ্যে দিবালোকে বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড গ্রুপ ধারালো রামদা দিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। পরে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রিফাত হত্যার আগের দিন মিন্নি আমাদের বাসায় এসেছিল- নয়ন বন্ডের মা

প্রকাশের সময় : 11:48:16 pm, Saturday, 13 July 2019