রডের নিচে চাপা পড়ে নেছারাবাদে শ্রমিক শাকিল আহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রডের নিচে চাপা পড়ে নেছারাবাদে শ্রমিক শাকিল আহত

রডের নিচে চাপা পড়ে নেছারাবাদে শ্রমিক শাকিল আহত




নেছারাবাদ সংবাদদাতা॥   পিরোজপুরের নেছারাবাদে তাজমহল এন্টারপ্রাইজ নামে একটি রড সিমেন্টের দোকানের ভিতর থেকে রড নামানোর সময় রডের নিচে চাপা পড়ে শাকিল(৩৫) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। দোকানের অন্যেন্য কর্মচারীরা প্রায় মিনিট দশের মত চেষ্টা চালিয়ে ওই শ্রমিককে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠিয়েছেন। তাজমহল এন্টারপ্রাইজ BSRM এর অনুমদিত ডিলার।

আহত শ্রমিক শাকিল ওই দোকানের রড সিমেন্ট ওঠা নামানোর কাজে কর্মচারী হিসাবে কাজ করতেন। তার বাড়ী উপজেলার জগন্নাথকাঠি গ্রামে। আজ দপুরের দিকে দক্ষিণ জগন্নাথকাঠি বাজারের তেতুলতলা এলাকার ওয়ালটন শোরুমের সামনে তাজমহল এন্টারপ্রাইজের ভিতরে এ ঘটনা ঘটে। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার রাফাত হাছান জানান, খুব সম্ভব রোগীর বাম পায়ের দুই জায়গা থেকে গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছে। হাসপাতালে নিয়ে আসার পর রোগীর অবস্থা খারাপ দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানার জন্য দোকানের কাউকে না পেয়ে ওই দোকানের সামনে লেখা মোবাইল নাম্বারে কল করে জানতে চাইলে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি ফোন রিসিভ করেন। তিনি মোবাইল ফোনে কর্মচারি পরিচয়ে বলেন, দোকানে ওই কর্মচারীসহ ১৬-১৭ জন লোক সর্বদা সেখানে কাজ করে। ঘটনার দিন কর্মচারীরা দোকান থেকে রড বের করছিল। হঠাৎ রড নাড়া খেয়ে উল্টে শাকিলের উপরে পড়ে। তবে শাকিলের গুরুতর কোন সমস্যা হয়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD