গৌরনদীতে অপহরনের ৪দিন পর মাদ্রাসার ছাত্রী উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে অপহরনের ৪দিন পর মাদ্রাসার ছাত্রী উদ্ধার

গৌরনদীতে অপহরনের ৪দিন পর মাদ্রাসার ছাত্রী উদ্ধার




মোঃ মাসুদ সরদার , গৌরনদী প্রতিনিধি॥  বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ আলীম মাদ্রাসার অপহৃত ছাত্রীকে (১৪) অপহরনের ৪ দিন পর শুক্রবার দুপুরে উপজেলার ধানডোবা এলাকা থেকে উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এ ঘটনায় অপহৃতার পিতা বাদি হয়ে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, হোসনাবাদ আলীম মাদ্রাসার ছাত্রীকে গত ৮ জুলাই একই থানার ধানডোবা গ্রামের মহিম সরদারের পুত্র আকাশ সরদারের নেতৃত্বে (১৯) সহযোগীরা অপহরন করে। এ ঘটনায় মাদ্রাসা ছাত্রীর পিতা গতকাল শুক্রবার সকালে আকাশ সরদার, তার বাবা মহিম সরদার, মা রাবেয়া বেগম ও নানা নুরু সরদারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাতক্ষৎনিক অভিযান চালিয়ে অপহরনকারী আকাশের নানা নুরু সরদারের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ও অপহৃতাকে উদ্ধার করেন। নানা নুরু সরদার অপহরন প্রসঙ্গে বলেন, আমি কিছুই জানি না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD