কলেজছাত্রীকে ধ‌র্ষণ মামলার ৮ দিনে জামিনে আসামি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলেজছাত্রীকে ধ‌র্ষণ মামলার ৮ দিনে জামিনে আসামি

কলেজছাত্রীকে ধ‌র্ষণ মামলার ৮ দিনে জামিনে আসামি




অনলাইন ডেস্ক:  শরীয়তপু‌রের জা‌জিরায় কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতারের ৮ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন জাজিরা পৌরসভার মেয়র ইউনুছ ব্যাপারীর ছেলে মাসুদ ব্যাপারী (৩১)।সোমবার (৮ জুলাই) বিকেলে জেলা ও দায়রা জজ আদাল‌তে দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মরিয়ম মুন মঞ্জুরী জামিন মঞ্জুর করে আসামিকে কারাগার থেকে মুক্তি দেয়ার আদেশ দেন।

পুলিশ ও আদালত সূত্র জানায়, গেল ২৯ জুন জাজিরা উপজেলা সদরের একটি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৩০ জুন মামলা হয় জা‌জিরা পৌর মেয়রপুত্র মাসুদ ব্যাপারীর বিরুদ্ধে। পরে গত ১ জুলাই আদালতের মাধ্যমে মাসুদ ব্যাপারীকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়। ৭ জুলাই শরীয়তপুর জেলা আমলি আদালতে তার জামিনের আবেদন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।আমলি আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী জয়নব আক্তার ইতি পরদিন জেলা ও দায়রা জজ আদালতে মিসআপিল করেন। তিনি ওই দিনই আরেক আবেদনে আসামির জামিন প্রার্থনা করেন। জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মরিয়ম মুন মঞ্জুরী জামিন মঞ্জুর করে আসামিকে কারাগার থেকে মুক্তি দেয়ার আদেশ দেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, কলেজছাত্রীকে ধর্ষণ মামলার আসামি জামিন পেয়েছেন এমন তথ্য পেয়েছি। ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের যাতে কোনও ক্ষতি কেউ করতে না পারে পুলিশ তা নিশ্চিত করবে।সাম্প্র‌তিক দেশব্যাপী হঠাৎ বেড়ে গেছে ধর্ষণের ঘটনা। ধর্ষকের লোলুপ দৃষ্টি থেকে বাদ যাচ্ছে না শিশু ও বৃদ্ধারাও। এমনকি রেহাই পাচ্ছেন না বাকপ্রতিবন্ধী বা ভবঘুরে পাগলও।অপসংস্কৃতি, আকাশ সংস্কৃতি, অশ্লীলতা’সহ নানা কারণে দিনে দিনে সামাজিক অবক্ষয় আর অস্থিরতা চরম আকার ধারণ করেছে নারী ধর্ষণ। পাশাপাশি ক‌ঠোর বিচা‌রের দাবী উ‌ঠে‌ছে সারা‌দেশ ব্যা‌পি। পু‌লিশ প্রশাস‌নের পক্ষ থে‌কেও নেওয়া হ‌চ্ছে আইনানুক ব্যবস্থা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD