উজিরপুরে রিফাতের খুনিদের শাস্তির দাবিতে নাগরিকবন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উজিরপুরে রিফাতের খুনিদের শাস্তির দাবিতে নাগরিকবন্ধন

উজিরপুরে রিফাতের খুনিদের শাস্তির দাবিতে নাগরিকবন্ধন




স্টাফ রিপোর্টার॥  বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় শাস্তি ও নিহতর পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণসহ ৫ দফা দাবিতে বরিশালের উজিরপুরে নাগরিক বন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার গুঠিয়া ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের আয়োজনে স্থানীয় তিনটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীরা এ কর্মসূচী পালন করেন।

এতে গুঠিয়া মহেশচন্দ্র, ডহরপাড়া সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয় ও নারায়নপুর পল্লী ইউনিয়ন ইউস্টিটিউশনের কয়েক হাজার শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নাগরিকবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গুঠিয়া ইউপি চেয়ারম্যান ডা. দেলোয়ার হোসেন, শিক্ষক রফিকুর রহমান, মাহাবুবুল ইসলাম, রেজাউল করিম ও সমাজসেবক খালিদ হোসেন খানসহ আরও অনেকে। এ সময় বক্তারা খুন হওয়া রিফাতের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ ও হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD