সরকারি পাঠ্যবই বিক্রি: প্রধান শিক্ষক মকবুল বরখাস্ত Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার প্রশাসক শিরিনের আশ্বাসে ক্লাসে ফিরল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালসহ পাঁচ বিভাগে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যপতন, ক্রেতাদের স্বস্তি যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ, লেবানন ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা দশ মিনিটে শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আঘাত, নিহত ২৫৪ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ




সরকারি পাঠ্যবই বিক্রি: প্রধান শিক্ষক মকবুল বরখাস্ত

সরকারি পাঠ্যবই বিক্রি: প্রধান শিক্ষক মকবুল বরখাস্ত




নিজস্ব প্রতিবেদক॥ বিনামূল্যের সরকারি পাঠ্যবাই শিক্ষার্থীদের মাঝে বিতরণ না করে বিক্রির অপরাধে মকবুল আহমেদ নামের এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন আরএম মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সোমবার (০৮ জুলাই) বিনামূল্যের বই বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েন ওই শিক্ষক।এই ঘটনায় প্রধান শিক্ষক ছাড়াও স্কুলটির ম্যানেজিং কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জোবায়দা আক্তার।

তিনি জানান, চন্দ্রমোহন আরএম মাধ্যমিক বিদ্যালয় থেকে বিনামূল্যের সাড়ে ৭ মণ সরকারি পাঠ্যবই গোপালগঞ্জের হাবিব শেখ নামের ব্যক্তির কাছে বিক্রি করে দেয় স্কুল কর্তৃপক্ষ। সোমবার দুপুরে ওই বই ট্রাকে করে নিয়ে যাবার প্রস্তুতি চলছিলো।পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মখর্তা মাহামুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে বউগুলো জব্দ করেন।তাছাড়া ঘটনার সাথে জড়িত ক্রেতা ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল আহমেদ এবং অফিস সহকারী রেজাউল ইসলামকে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে জেলা প্রশাসকের নির্দেশে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD