সংবাদ শিরোনাম:

কাঁঠালিয়ায় আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ সন্ত্রাসী আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:07:12 am, Saturday, 6 July 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥  ঝালকাঠির কাঁঠালিয়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ মো. তানজিল হাসান ওরফে জনি পঞ্চায়েত নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৮।জনি পঞ্চায়েত কাঁঠালিয়া থানাধীন দক্ষিণ আউরা গ্রামের পঞ্চায়েত বাড়ির মো. জাকির হোসেন মজনু পঞ্চায়েতের ছেলে। তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ১টি রিভলবার, ৩ রাউন্ড কার্তুজ ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে র‌্যাব-৮ সদর দপ্তর থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে বরিশাল র‌্যাব-৮ সিপিএসসি’র এশটি বিশেষ অভিযানিক দল পঞ্চায়েত বাড়িতে অভিযান পরিচালনা করেন।এসময় জনি পঞ্চায়েতকে আটক ও পরে তার দেয়া তথ্য অনুযায়ী শয়ন কক্ষে তল্লাশি করে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।এই ঘটনায় বৃহস্পতিবার রাতে কাঁঠালিয়া থানায় র‌্যাব-৮ এর ডিএডি মো. গায়দুর রহমান বাদি হয়ে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কাঁঠালিয়ায় আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ সন্ত্রাসী আটক

প্রকাশের সময় : 02:07:12 am, Saturday, 6 July 2019