সংবাদ শিরোনাম:

দেশের রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই: মেনন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:38:57 pm, Friday, 5 July 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥  ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশের রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই। শুধু বাইরেই নয়, আমি জাতীয় সংসদেও বলেছি এ কথা।শুক্রবার (৫ জুলাই) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার প্রয়াত নেতা মাহমুদুল আলম কালু ভাইয়ের শোক ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা শাখা এ স্মরণ সভার আয়োজন করে।

রাশেদ খান মেনন বলেন, বিভিন্ন গণমাধ্যমে দেখলাম বৃহস্পতিবার (৪ জুলাই) বরিশালে আওয়ামী লীগের বিভাগীয় সভায় এখানকার নেতারা বলেছেন আওয়ামী লীগে হাইব্রিড নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। কিন্তু আমি বলি, যেখানে ক্ষমতা আর অর্থের বিষয় জড়িত রয়েছে, সেখানে তারা কোনোদিনই তাদের উৎখাত করতে পারবে না, তা সম্ভবও নাএ সময় তিনি লুটপাটের বিরুদ্ধে লড়াই করে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের সাহস নিয়ে এগিয়ে চলার আহ্বান জানান।

ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে শোক ও স্মরণ সভায় বক্তব্য রাখেন রাশেদ খান মেননের সহধর্মিনী লুৎফন্নেছা খান এমপি ও প্রয়াত মাহমুদুল আলম কালু ভাইয়ের স্ত্রী রোমেনা বেগম।

বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক (সাবেক সংসদ সদস্য) অ্যাডভোকেট টিপু সুলতানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট তরুণ চন্দ্র দে, ইউনাইটেড কমিউনিস্ট লীগের বরিশাল জেলার নেতা অধ্যাপক জলিলুর রহমান, বরিশাল জাসদের জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই মাহাবুব, কমিউনিস্ট পার্টির বরিশাল জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে আজাদ, গণফোরামের বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, বরিশাল সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব হাওলাদার প্রমুখ।

সভার আগে মাহমুদুল আলমের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাশেদ খান মেননসহ ওয়ার্কার্স পার্টির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দেশের রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই: মেনন

প্রকাশের সময় : 08:38:57 pm, Friday, 5 July 2019