পরকীয়া প্রেমের টানে ৪০ দিনের নবজাতক রেখে দেবরের সাথে পালিয়েছে গৃহবধূ Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




পরকীয়া প্রেমের টানে ৪০ দিনের নবজাতক রেখে দেবরের সাথে পালিয়েছে গৃহবধূ

পরকীয়া প্রেমের টানে ৪০ দিনের নবজাতক রেখে দেবরের সাথে পালিয়েছে গৃহবধূ




অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জে পরকীয়া প্রেমের টানে জেবিন আক্তার মনি (১৬) নামের এক গৃহবধূ তার ৪০ দিন বয়সের নবজাতক শিশুকে মায়ের কাছে রেখে দেবরের সাথে পালিয়েছে।জেবিন আক্তার মনি কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের উত্তর মুমুরদিয়া গ্রামের হালিম হুসাইনের স্ত্রী ও দক্ষিণ মুমুরদিয়া গ্রামের মো. জাহাঙ্গীর আলম মেম্বারের একমাত্র কন্যা। গৃহবধূর দেবরের নাম মো. আরাফাত।

গত রোববার সকাল ১১টার সময় কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের দক্ষিণ মুমুরদিয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। সন্তানের মায়াকে তুচ্ছ করে প্রেমিক দেবরের সাথে কিশোরী বধূ জেবিন পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত দেড় বছর আগে মুমুরদিয়া ইউনিয়নের হাজেরা সুলতান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নাবালিকা জেবিন আক্তার মনির পারিবারিকভাবে উত্তর মুমুরদিয়া গ্রামের হালিম হুসাইনের সাথে বিয়ে হয়। জেবিনের পিতা জাহাঙ্গীর আলম জানান, বিবাহের পর তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল। বিয়ের ১৪ মাসের মাথায় জেবিন প্রথম মেয়ে সন্তানের জননী হয়। সন্তানের নাম রাখা হয় নওশীন আক্তার মীম। জেবিনের পালিয়ে যাওয়ার ঘটনায় আমরা সমাজে মুখ দেখাতে পারছিনা।

জেবিনের দাদা আবদুল আলী ভুইয়া জানান, জেবিন ২০১৯ সনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে কিছুটা ভেঙ্গে পড়ে। সে রোববার সকালে ৪০ দিন বয়সের শিশু কন্যা মীমকে তার মায়ের কাছে রেখে স্কুলে যাওয়ার কথা বলে উত্তর মুমুরদিয়া গ্রামের মো. আসাব উদ্দিনের ছেলে চাচাতো দেবর আরাফাতের সাথে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, মনির সাথে মোবাইল ফোনে কথা হলে সে আরাফাতের সাথে চলে গেছে বলে জানায়। আরাফাত একি করল? আমার নাতীর সংসার নষ্ট করে জীবনটা ধংস করে দিল। মায়ের বুকের দুধের জন্য শিশুটি সারাক্ষণ কান্নাকাটি করে। কৌটার দুধ খাওয়ায়ে তার জীবন বাঁচানোর চেষ্টা করছি।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ আবু শামা মোহাম্মদ ইকবাল হায়াত জানান, গৃহবধূর পিতা মো. জাহাঙ্গীর আলম তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD