প্রধানমন্ত্রীকে চীনের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা Latest Update News of Bangladesh

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম




প্রধানমন্ত্রীকে চীনের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রীকে চীনের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা




অনলাইন ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে শেখ হাসিনা গ্রেট হল অব পিপলে পৌঁছলে তাকে এই উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

গ্রেট হল পিপলে পৌঁছার পরই চীনের প্রধানমন্ত্রী কেকিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান এবং দুই প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের একে অন্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

পরে চীনের তিন বাহিনীর সদস্যদের একটি সুসজ্জিত চৌকষ দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। চীনের প্রধানমন্ত্রীকে সঙ্গে করে শেখ হাসিনা একটি সুসজ্জিত মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন এবং পরে প্যারেড পরিদর্শন করেন।এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং তোপধ্বনির মাধ্যমে অভিবাদন জানানো হয়।

এরপর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রী।দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা পর্ব শেষে উভয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।পরে গ্রেট হল অব পিপলে তার সম্মানে প্রধানমন্ত্রী কেকিয়াং আয়োজিত এক মধ্যাহ্ন ভোজেও যোগ দেবেন শেখ হাসিনা।ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) অ্যানুয়েল মিটিংয়ে যোগাদান সহ চীনের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য গত ১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ দিনের সরকারী সফরে চীনে এসেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD