সংবাদ শিরোনাম:

কাশিপুরে লম্পট শাহিনের লালসার শিকার ৫ বছরের শিশু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:18:31 pm, Thursday, 4 July 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি:বরিশাল নগরীতে খাবার কিনতে গিয়ে লম্পটের হাতে ধর্ষণের শিকার হয়েছে ৫ বছরের এক শিশু। শিশুটির আর্ত-চিৎকারে স্থানীয়রা এসে লম্পট শাহিন (১৫) কে আটক করে থানা পুলিশে ধরিয়ে দেয়। গতকাল বুধবার রাত ১০টার দিকে ২৯নং ওয়ার্ডের কাশিপুর হাতেম মিরা দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে এয়ারপোর্ট থানার এএসআই মনোজ কুমার ঘটনাস্থল থেকে লম্পট শাহিনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম শিশুর মা মুক্তা বেগম বাদী হয়ে ধর্ষক শাহিনকে আসামী করে গতকাল রাতেই একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর ১/৭)।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলার দশমিনা থানার চরগ্রহণ গ্রামের আবু তাহের (ভিকটিম শিশুর পিতা) বরিশাল সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ডের হাতেম মীরার দিঘির পাড় এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার ৪ বছরের শিশু কন্যা ঘরে পাশের একটি দোকানে রাত ১০টার দিকে চকলেট কিনতে যায়। দোকান থেকে ফেরার মাঝপথে ওই এলাকার জহির সিকদারের লম্পট পুত্র শাহিন সিকদার (১৫) শিশুটিকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির আর্ত-চিৎকারে স্থানীয়রা এসে লম্পট শাহিনকে হাতে-নাতে ধরে ফেলে। পরে এয়ারপোর্ট থানায় খবর দিলে এএসআই মনোজ কুমার ঘটনাস্থল থেকে লম্পট শাহিনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা মুক্তা বেগম বাদী হয়ে গতকাল বুধবার রাতে এয়ারপোর্ট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হালিমা খানম আজ বৃহস্পতিবার সকালে মুঠোফোনে জানান, ভিকটিম শিশুকে নিয়ে এই মুহুর্তে মেডিকেলে যাচ্ছি। পরীক্ষা-নিরীক্ষা না করা পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কাশিপুরে লম্পট শাহিনের লালসার শিকার ৫ বছরের শিশু

প্রকাশের সময় : 01:18:31 pm, Thursday, 4 July 2019