এক্সরে টেস্টে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগে বরিশালে বেলভিউ ডায়াগনস্টিককে জরিমানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এক্সরে টেস্টে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগে বরিশালে বেলভিউ ডায়াগনস্টিককে জরিমানা

এক্সরে টেস্টে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগে বরিশালে বেলভিউ ডায়াগনস্টিককে জরিমানা




নিজস্ব প্রতিবেদক॥  নগরীর সদর রোডস্থ ডায়াগনস্টিক সেন্টার বেলভিউ মেডিকেল সার্ভিসেসকে এক্সরে টেস্টে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি অভিযোগের ভিত্তিতে ২০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার বরিশাল মহিলা ক্লাবস্থ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয় শুনানী শেষে এই জরিমানা করা হয়।

এসময় বেলভিউ মেডিকেল সার্ভিসের পরিচালক লিয়াকত হোসেন এই জরিমানা প্রদান করেন। জানা গেছে- ১৩ জুন বরগুনা জেলার পাথরঘাটার কলেজ রোড এলাকার নজরুল হক সেলিমের মেয়ে বিএম কলেজের ইংরেজী বিভাগের ছাত্রী উম্মে মারজান ছোয়া (২২) শ্বাসকষ্ট রোগের বক্ষব্যাধি চিকিৎসক সিদ্দিকুর রহমানকে দেখান। তিনি মেয়েটিকে এক্সরে টেস্ট করানোর জন্য বরিশাল বেলভিউ মেডিকেল সার্ভিসেস লিমিটেডে পাঠায়।

সেখানে দুইটি এক্সরে করার জন্য ৪৫০ টাকা করে নেয়া হয়। পরবর্তীতে ২৪ জুন একই টেস্ট করার জন্য মেডিনোভা ডায়াগনস্টিকে তারা গেলে সেখানে দুইটি টেস্টে ৩৫০ টাকা করে নেয়া হয়। এই ঘটনায় ২৫ জুন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন নজরুল হক সেলিম। এরপর ৩০ জুন বেলভিউ’র পরিচালক মাসুদ অভিযোগকারীকে ফোন করে হুমকি দেয় অভিযোগ দেয়ার কারনে।

অভিযোগ দেয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শুনানীর দিনে টেস্টে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি প্রমাণিত হলে বেলভিউ মেডিকেল সার্ভিসেসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেখানে উপস্থিত প্রতিষ্ঠানটির পরিচালক লিয়াকত হোসেন জরিমানা প্রদান করেন এবং অভিযোগকারীকে হুমকির ঘটনায় ক্ষমা চান। পাশাপাশি অভিযোগকারীকে জরিমানার ২০ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারি পরিচালক শাহ সোইয়াব মিয়া।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD