সংবাদ শিরোনাম:

কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রাকিবুল আহসানের বাসার সামনে ফাঁকা গুলি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:36:22 pm, Tuesday, 2 July 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।  কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসানের বাসার সামনে ফাঁকা গুলি করা হয়েছে। সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে গুলি করা হয় বলে চেয়ারম্যান রাকিবুল আহসানের অভিযোগ। তিনি তখন বাসায় অবস্থান করছিলেন। কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলছিলেন। এসময় ১৪/১৫টি হোন্ডাযোগে একদল সশস্ত্র সন্ত্রাসী বাসার সামনে হোন্ডা থামিয়ে শর্টগান থেকে এক রাউন্ড গুলি করে দ্রুত সটকে পড়ে।

তাৎক্ষণিক কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম, ইউএনও মো. মুনিবুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা তার বাসায় ছুটে যান। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িত সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। লিখিত বক্তব্যে তিনি সশস্ত্র এ হোন্ডাবাহিনীর সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবি করেন।

এ ঘটনার জন্য তিনি ছাত্রনেতা ফয়জুল ইসলাম আশিক তালুকদারকে দায়ী করেন। চেয়ারম্যান নিজেসহ তার পরিবারকে নিরাপত্তাহীন মনে করছেন। এসময় কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ সুলতান মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান, জেলা পরিষদ সদস্য আসলাম হাওলাদার, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, কাজী হেমায়েত উদ্দিন, এ্যাডভোকেট নাসির মাহমুদ, শওকত হোসেন তপন বিশ^াস, আব্দুস সালাম সিকদার, আব্দুল জলিল আকন, আনছার উদ্দিন মোল্লা, রিয়াজ তালুকদারসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা এক কথায় নব্য হোন্ডাবাহিনী এখন কলাপাড়ার আতঙ্কে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন।

তারা আরও বলেন এই হোন্ডাবাহিনী সোমবার সন্ধ্যায় জয় বাংলা বাজারে গিয়ে রাম দায়ের উল্টোদিক দিয়ে আঘাত করে আহত করেছে রাজিব মুসল্লীকে।

এরা এক গরিব কৃষকের একটি জালে অগ্নি সংযোগ করে। এ বাহিনীর হাতে এখন আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা অনিরাপদ হয়ে গেছে। প্রবীণ অন্তত চার নেতাকে মারধর করা হয়েছে। উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের সকল নেতাকর্মীসহ সমর্থকরা এখন চরম আতঙ্কে রয়েছেন বলে চেয়ারম্যান রাকিবুল আহসানের অভিযোগ।

তিনি এ ঘটনায় কলাপাড়া থানায় একটি জিডি করেছেন। সংবাদ সম্মেলনের পরে নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। অভিযুক্ত ছাত্র নেতা আশিক তালুকদার জানান, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তিনিও সোমবার রাতের ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন। জড়িতদের শাস্তি চেয়েছেন।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, শর্টগানের গুলি কি না তিনি নিশ্চিত নন। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রাকিবুল আহসানের বাসার সামনে ফাঁকা গুলি

প্রকাশের সময় : 08:36:22 pm, Tuesday, 2 July 2019