রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্মানী ভাতাসহ বিভিন্ন দাবীতে ভোলায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্মানী ভাতাসহ বিভিন্ন দাবীতে ভোলায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী

রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্মানী ভাতাসহ বিভিন্ন দাবীতে ভোলায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী




ভোলা প্রতিনিধি ॥  “এক দেশে দুই নীতি মানি না মানবোনা” এই স্লোগান নিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে জনপ্রতিনিধিদের সম্মানী ভাতাসহ শত ভাগ বেতন ভাতা ও পেনশন প্রথা চালুর দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন ভোলার ৫ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। আজ মঙ্গলবার সকালে পৌর সার্ভিস এ্যসোসিয়েশন ভোলা জেলা শাখার আয়োজনে ভোলা প্রেসকাবের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ কর্মসূচীতে ভোলা জেলার ৫ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়। এতে করে পৌরসভার অফিসিয়াল কর্মকান্ডসহ নাগরিকসেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়ে।

ভোলা জেলা পৌর সার্ভিস এ্যসোসিয়েশনের সভাপতি মীর আলাউদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পৌর সার্ভিস এ্যসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আ: ছাত্তার, ভোলা জেলা পৌর সার্ভিস এ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ,মঞ্জু মিয়া,মো: সরোয়ার,মাকসুদ মিয়া,আকবর হোসেন,সিরাজ দৌলা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সরকারের বাজেটে আমাদের দাবির বিষয়ে কোন প্রতিফলন নাই। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের জন্য এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তপে কামনা করেন। উল্লেখ্য,সোমবারও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা অবস্থান কর্মসূচী সহ কর্মবিরতি পালন করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD