সংবাদ শিরোনাম:

বার বার গ্যাসের মূল্য বাড়ানোর প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:53:47 pm, Tuesday, 2 July 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥  বার বার গ্যাসের মূল্য বাড়ানোর প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। আজ মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০টায় নগরের সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করে বিএনপির বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা শাখা।

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সভাপিত মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, কোতোয়ালি বিএনপির সভাপতি অ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মন্টু খান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয় না, তাদের জনগণের কথা চিন্তা করে কি লাভ। আর জনগণের কথা চিন্তা করে না বলেই দেশে বার বার গ্যাসের দামসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। জনগণের ভোগান্তি লাঘবে অবিলম্বে গ্যাসের দাম কমানোর আহবান জানান বক্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বার বার গ্যাসের মূল্য বাড়ানোর প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

প্রকাশের সময় : 01:53:47 pm, Tuesday, 2 July 2019